
ঢাকার সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে ও আজ সোমবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন ও গেন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের দুজন হলেন পথচারী, একজন দূরপাল্লার পরিবহনের চালকের সহকারী ছিলেন। তাঁরা হলেন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রাকেশ দাসের স্ত্রী অর্চনা রায় (৩৫), একই জেলার মোহনগঞ্জ উপজেলার ধীরেন্দ্র দাসের ছেলে হৃদয় দাস (২০)। তাঁরা সাভারের ব্যাংক টাউন এলাকায় থাকতেন। অপরজন নাবিল পরিবহনের চালকের সহকারী (হেলপার) আনোয়ারুল ইসলাম (৩৩)।
সাভার হাইওয়ে থানা-পুলিশ জানিয়েছে, অর্চনা রায় ও হৃদয় দাস গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে সাভারের ব্যাংক টাউন সেতুর নিচ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি প্রাইভেট কারের চালক সেতুর নিচে তাঁর গাড়িটি ইউ টার্ন নেওয়ার সময় তাঁদের ওপরে তুলে দেন। এতে ঘটনাস্থলেই তাঁরা মারা যান। পরে প্রাইভেট কারের চালক ঘটনাস্থলে গাড়ি রেখে পালিয়ে যান।
অপর দুর্ঘটনাটি ঘটে আজ ভোর সাড়ে ৬টার দিকে মহাসড়কের গেন্ডা এলাকায়। নওগাঁ থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়ক বিভাজকের ওপরে তুলে দিলে চালকের সহকারী আনোয়ারুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।
সাভার হাইওয়ে থানার পরিদর্শক বিষ্ণুপদ শর্মা আজকের পত্রিকাকে বলেন, দুটি দুর্ঘটনায় প্রাইভেট কার ও বাস জব্দ করা হয়েছে। তবে যানবাহন দুটির চালকেরা পালিয়ে গেছেন। দুর্ঘটনায় নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩০ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে