কোনো উপজেলায় কর্মকর্তা না থাকলে পাশের উপজেলায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা পাওয়া যাবে। এ ছাড়া আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা না থাকলে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং জেলা নির্বাচন কর্মকর্তা না থাকলে ভারপ্রাপ্ত জেলা নির্বাচন কর্মকর্তা এই সেবা দেবেন।
গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান এ সংক্রান্ত নির্দেশনা মাঠ কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন।
এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, মাঠপর্যায়ের কার্যালয়ের আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তারা বিভিন্ন সময় প্রশিক্ষণ, বদলি, অর্জিত ছুটি, বহিঃবাংলাদেশ ছুটিসহ অন্যান্য ক্ষেত্রে তার অনুপস্থিতিতে কোনো কর্মকর্তা দায়িত্বে না থাকায় নির্বাচন, প্রশাসনিক কার্যক্রমসহ জরুরি এনআইডি নিবন্ধনের প্রাত্যহিক কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হয়। এ অবস্থায় কাজের গতিশীলতা আনা, ধারাবাহিকতা বজায় রাখা, সেবার মান উন্নয়ন ও সহজীকরণের লক্ষ্যে উল্লিখিত ক্ষেত্রে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার স্থলে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (জ্যৈষ্ঠ কর্মকর্তা) এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা/জেলা নির্বাচন কর্মকর্তার স্থলে অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা প্রযোজ্য ক্ষেত্রে ভারপ্রাপ্ত জেলা নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, ইসির গত ৮ ফেব্রুয়ারির আদেশের অনুবৃত্তিক্রমে কোনো উপজেলায় একই সঙ্গে উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তার অনুপস্থিতিতে ক্ষেত্র বিশেষে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সংশ্লিষ্ট উপজেলার পার্শ্ববর্তী উপজেলা নির্বাচন কর্মকর্তাকে অতিরিক্ত দায়িত্ব দেবেন।
এদিকে ইসি সচিব শফিউল আজিম মাঠ কর্মকর্তাদের উদ্দেশ্যে এক নির্দেশনায় বলেন, সব কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থলে যথা সময়ে উপস্থিত থেকে জনগণের কাঙ্ক্ষিত সেবা দিতে হবে। এ ক্ষেত্রে কোনো রকম অনিয়ম বা শিথিলতা বরদাশত করা হবে না। বর্তমানে নির্বাচন সংক্রান্ত কার্যক্রম না থাকায় অনিষ্পন্ন আবেদন নিষ্পন্নের ব্যবস্থা করতে হবে। প্রত্যেকটি কার্যালয়ের পরিবেশ জনসেবা বান্ধব করতে হবে।
এ ছাড়া নতুন ভোটার, এনআইডি সংশোধনের বিষয়ে প্রয়োজনীয় দলিলাদির তালিকা প্রদর্শন ও প্রচারের ব্যবস্থা করার প্রতি জোর দেন তিনি।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৩ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৪ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৯ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে