আন্তর্জাতিক সমর্থন স্থিতিশীল করতে বাংলাদেশ সফরে এসেছেন ইউএনএইচসিআরের ডেপুটি হাইকমিশনার কেলি টি ক্লেমেন্টস। ঢাকার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার ডেপুটি হাইকমিশনার কেলি টি ক্লেমেন্টস ছয় দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন। এই সফরে তিনি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কক্সবাজার ও ভাসানচরের রোহিঙ্গা শরণার্থীদের জন্য চলমান কার্যক্রম ও সহায়তা বিষয়ে আলোচনা করবেন।
রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান চাহিদা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের আশা সম্পর্কে সরাসরি ও গভীরভাবে বোঝার জন্য তাঁদের সঙ্গে দেখা করবেন ডেপুটি হাইকমিশনার কেলি টি. ক্লেমেন্টস। এ ছাড়াও রোহিঙ্গা শরণার্থী নিয়ে কাজ করা দাতাগোষ্ঠী, সুশীল সমাজ এবং অংশীদার সংস্থাগুলোর সঙ্গেও তিনি আলোচনা করবেন।
এই ছয় দিনের সফরে তাঁর সঙ্গে থাকবেন ইউএনএইচসিআর ব্যাংককে নিযুক্ত ব্যুরো ডিরেক্টর ইন্দ্রিকা রাতওয়াতে।
ইউএনএইচসিআরের ডেপুটি হাইকমিশনার হিসেবে এটি কেলি ক্লেমেন্টের তৃতীয় বাংলাদেশ সফর। তিনি ১৯৯২ সালে কক্সবাজার ইউএনএইচসিআরের জন্য কাজ করেছেন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে