দুবাইতে সড়ক দুর্ঘটনায় ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার ৫ প্রবাসী নিহত হয়েছেন। তাঁরা দুবাইয়ের আজমান প্রদেশে বসবাস করতেন।
জানা যায়, রোববার (৭ জুলাই) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে কাজে যাওয়ার পথে তাঁদের বহন করা গাড়িটি বড় একটি লরির সঙ্গে লেগে যায়। এতে গাড়িতে থাকা নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়নের বালেঙ্গা গ্রামের চারজন ও দোহার উপজেলার দোহার বাজার এলাকার একজন ঘটনাস্থলেই মারা যান।
বালেঙ্গা গ্রামের বাসিন্দা আবিদ হাসান অভি আজকের পত্রিকাকে জানান, নিহতরা হলেন নবাবগঞ্জের বালেঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে মো. রানা (৩০), আব্দুল হাকিমের ছেলে মো. রাশেদ (২৫), শেখ ইরশাদের ছেলে মো. রাজু (২৪) ও শেখ ইব্রাহীমের ছেলে ইবাদুল ইসলাম (৩৪)।
তিনি আরও জানান, নিহত রানার আজকে বিয়ে ঠিক করেছিল পরিবার। একমাস পর দেশে ফিরলে তাঁর বিয়ে দেওয়ার কথা ছিল। আর রাজুর স্ত্রী ৪–৫ মাসের অন্তঃসত্ত্বা।
নিহত এই চারজনের বাড়ি পাশাপাশি হওয়ায় পুরো গ্রামের শোকের মাতম চলছে বলেও জানান অভি।
এ ছাড়া এই দুর্ঘটনায় দোহার বাজার এলাকার মো. মঞ্জুর ছেলে মো. হিরা মিয়া (২২) মারা গেছেন বলে জানা গেছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে