
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহা. ফয়জুল করীম বলেছেন, ‘৫ আগস্টের পর এ দেশে হাত পরিবর্তন হয়েছে। কিন্তু গুন্ডামি, চাঁদাবাজি ও দুর্নীতি পরিবর্তন হয়নি। গুন্ডামি, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে জনগণকে ঐকমত্য হতে হবে। আপনারা শপথ নিন, যে দলের মধ্যে চাঁদাবাজ আছে, খুনি আছে, ধর্ষক আছে আমরা তাদের ভোট দেব না।’
আজ বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ীর রেলগেট শহীদ স্মৃতি চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের রাজবাড়ী জেলা শাখা আয়োজিত গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল করীম এসব কথা বলেন।
মুফতি ফয়জুল করীম আরও বলেন, ভবিষ্যতে দুর্নীতি ও জালেমমুক্ত দেশ গড়তে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতা নয়, নীতির পরিবর্তন করতে চায়। ভবিষ্যতে দেশ গড়তে হাতপাখার জন্য কাজ করার ও ইসলামের দাওয়াত দেওয়ার আহ্বান জানান তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মুফতি শামসুল হুদার সভাপতিত্বে গণ-সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা আমীনুল ইসলাম কাশেমী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ফরিদপুরের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. গোলাম কিবরিয়া প্রমুখ।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২০ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে