
মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে গাজীপুরের টঙ্গীতে মহিলা আওয়ামী লীগের নেত্রীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ রোববার টঙ্গী স্টেশন রোডের ব্যাংক মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ময়না বেগম (৫৯), মো. সবুজ (৩৭), মো. সুজন (২৬), মো. শাহিন (৩০), মো. দেলোয়ার (৪৩) ও মো. রাসেল (৪০)। এঁদের মধ্যে ময়না বেগম গাজীপুর মহানগরীর ৫৬ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক।
র্যাব-১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি এলাকায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ মাদক চক্র সক্রিয় ছিল। গতকাল শনিবার দিবাগত রাতে স্টেশন রোড এলাকায় মাদক বেচাকেনার খবর পায় র্যাব। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে আজ সকালে নগরীর ৫৬ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ময়না বেগম ও তাঁর পাঁচজন সহযোগীকে আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী ব্যাংক মাঠ বস্তির একটি কক্ষ থেকে ১ হাজার ৭৫১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
এতে আরও বলা হয়, রাজনৈতিক পরিচয়ের আড়ালে ময়না বেগম ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে মাদক কারবার পরিচালনা করে আসছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে, ৫ আগস্টের পর ময়না বেগম আত্মগোপনে চলে যান। তবে সম্প্রতি তিনি টঙ্গীতে ফিরে আবারও মাদক কারবার শুরু করেন। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে