
রাজধানীর উত্তরায় ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা দুই শতাধিক দোকান উচ্ছেদ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।
উত্তরা ৩ ও ৭ নম্বর সেক্টরের বিভিন্ন সড়কে আজ মঙ্গলবার দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন ডিএনসিসি’র ১ নম্বর অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন। এ সময় উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন ও থানা-পুলিশ সহযোগিতা করে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নাইন বলেন, ‘উত্তরা ৩ ও ৭ নম্বর সেক্টরে রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে ওঠা দুই শতাধিক টং ও ভ্যান উচ্ছেদ করা হয়েছে। পরে এসব মালামাল নিলামে সাড়ে ৪ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। এ ছাড়া অভিযানকালে দুটি নিয়মিত মামলা করা হয়েছে।’
জুলকার নাইন বলেন, ‘রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা এসব টং দোকান ও ভ্যানের জন্য জনসাধারণের যাতায়াতের সমস্যা হতো এবং যানজটের সৃষ্টি হতো।’
অভিযানকালে সেক্টর কল্যাণ সমিতির লোকজন এবং আঞ্চলিক কর্মকর্তার কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে