
টাঙ্গাইলের গোপালপুরে সূতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিকের মূল্যায়ন পরীক্ষার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ফি আদায় করার অভিযোগ মিলেছে। এ জন্য গতকাল সোমবার ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুন নাহারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা শিক্ষা অফিস। তবে এ নিয়ে আজিজুন নাহারের দাবি, তৃতীয় প্রান্তিক পরীক্ষার জন্য নয়, সাপ্তাহিক পরীক্ষার জন্য শিক্ষার্থীদের কাছে থেকে ফি নেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০২২ শিক্ষাবর্ষের তৃতীয় প্রান্তিক পরীক্ষায় (সমাপনী) শিক্ষার্থী অথবা তাঁর অভিভাবকের কাছ থেকে কোনোভাবেই ফি আদায় করা যাবে না মর্মে সাবধান করে গত ২৭ নভেম্বর নির্দেশনা জারি করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
উপজেলার সূতি ক্লাস্টারে দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, সূতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুন নাহার স্কুলের তিন শতাধিক শিক্ষার্থীর কাছ থেকে বাধ্যতামূলকভাবে ফি আদায় করেছেন বলে অভিযোগ উঠেছে। দুদিন আগে উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে ওই স্কুল পরিদর্শনকালে অভিযোগের সত্যতা মিলে।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা মফিজুর রহমান জিন্না জানান, ওই বিদ্যালয়ের পরীক্ষাসংক্রান্ত খরচ চালানোর জন্য স্লিপ খাতে ৭০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সে টাকা নিজের হাতে রেখে ওই প্রধান শিক্ষক পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক ফি আদায় করেছেন বলে জানা গেছে। এ জন্য গত সোমবার তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
ওই স্কুলের ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্য সোহেল হোসেন জানান, এই প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশুরা। তাদের কাছ থেকে বাধ্যতামূলক ফি আদায় করায় অনেক শিশুর পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পরে।
এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক জানান, গতকাল ২০ ডিসেম্বর উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের এক সভায় ফি আদায়ের ওই বিষয়টি আনুষ্ঠানিকভাবে আলোচনা করা হয়। ঘটনাটি খুবই দুঃখজনক।
প্রধান শিক্ষক আজিজুন নাহার জানান, ‘তৃতীয় প্রান্তিক নয়, সাপ্তাহিক পরীক্ষার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে এসব ফি তোলা হয়। শিক্ষা অফিসের আপত্তি থাকলে ওই টাকা ফেরত দেওয়া হবে।’
এ নিয়ে জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, ‘অভিযোগের বিষয়ে তদন্ত হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করা হবে।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে