
রাজধানীর রামপুরায় বাসচাপায় এক কিশোর নিহতের ঘটনার জেরে রমজান পরিবহনের বাস আটকে সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ জনতা। আজ বুধবার বেলা ১টার দিকে রামপুরা বাজার এলাকায় রামপুরা মোটরসাইকেল মালিক সমিতির ব্যানারে বাস আটকে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা। ফলে বাড্ডা-রামপুরা-মালিবাগ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুপুরে ওই সড়কে যানজটের সৃষ্টি হয়।
জানা যায়, গত ২৫ জানুয়ারি মো. সাজিদ শেখ (১৬) নামের এক কিশোর রমজান পরিবহনের চাকায় পিষ্ট হয়ে মারা যায়। সাজিদ রামপুরায় একটি মোটরসাইকেল কেনাবেচার দোকানে কাজ করত। ওই দিন কর্মস্থলের সামনেই রাস্তা পারাপারের সময় বাস চাপায় নিহত হন। এ ঘটনায় বিচার চেয়ে বুধবার বেলা ১২টার দিকে রামপুরা ডিআইটি রোড পলাশবাগের সামনে দুই পাসের মেইন সড়ক অবরোধ করা হয়। এতে দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সাজিদ হত্যার বিচার ও রমজান বাস বন্ধের দাবি জানান তাঁরা।
নিহত সাজিদের বাবা নূর মোহাম্মদ বলেন, ‘কিছুই চাই না, আমার সন্তান হত্যার বিচার চাই। আমার একটিমাত্র সন্তান রমজান পরিবহন তার নিজের দোষে হত্যা করেছে।’
দোকানমালিক আল আমিন জানান, তাঁর দোকানের কর্মচারী সাজিদ নাশতা আনতে বের হয়। সন্ধ্যা ৭টার দিকে রামপুরা ইসলামী ব্যাংকের সামনে রমজান পরিবহনের একটি যাত্রীবাহী বাস সাজিদকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে সড়ক অবরোধের কারণে দুপুরে রামপুরা-বাড্ডা রোডে যানচলাচল বন্ধ থাকে। এতে এই পথে তীব্র যানজটের সৃষ্টি হয়।
ডিএমপির মতিঝিল ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘কয়েক দিন আগে বাস চাপায় এক শিশুর মৃত্যু হয়। এ ঘটনার বিচার চেয়ে লোকজন সড়ক অবরোধ করে। এতে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ ছিল।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪৪ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে