পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপি-পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পল্টন-কাকরাইল-বিজয়নগর এলাকা। সংঘর্ষ এখন কিছুটা থেমে গেলেও রাজধানীর কমলাপুরে বাসে আগুনের ঘটনা ঘটেছে। বিকেলে বাসে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে।
বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) আন্তর্জাতিক বাস ডিপো অফিস, কমলাপুর মোড়ের পুলিশ বক্স, ঢাকা দক্ষিণ সিটির আবর্জনা ব্যবস্থাপনা অফিসসহ একাধিক স্থাপনা ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শী বিআরটিসির বাসচালক আবদুল হামিদ বলেন, ‘প্রথমে বাসে আগুন দিছে, তারপর পুলিশ বক্সে আগুন দিছে। দোকানপাট ভাঙছে। আমাদের অফিসে হামলা করছে, আগুন দিতে চাইছিল, কিন্তু পারে নাই। আমাদের কাছে তো হাতিয়ার নাই।’

কারা হামলা চালিয়েছে প্রশ্ন করা হলে আবদুল হামিদ বলেন, ‘মূলত বিএনপির লোকজনই ছিল।’
প্রত্যক্ষদর্শীরা জানান, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে দুটি বাস ও কমলাপুর রেলস্টেশনের ভেতরে থাকা একটি জিপে আগুন দেওয়া হয়েছে। ওই এলাকার পাঁচটি দোকানে ভাঙচুর চালিয়েছে বিএনপির নেতা-কর্মীরা।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৭ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে