
শরীয়তপুরের নড়িয়ায় মসজিদের জমি দখল করে দলীয় ক্লাব নির্মাণের অভিযোগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জেলা শাখার সহসভাপতিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দলীয় প্যাডে স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শরীয়তপুর জেলা শাখার সহসভাপতি মো. রেজাউল হাওলাদারকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হলো। দলের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান এই সিদ্ধান্ত অনুমোদন দেন।
স্বেচ্ছাসেবক দলের শরীয়তপুর জেলা শাখার সভাপতি আমিনুর রহমান আমান আজকের পত্রিকাকে এই বহিষ্কারাদেশের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘড়িষার বাজারের শত বছরের পুরোনো ঘড়িষার জামে মসজিদের জমি দখল করে ক্লাবঘর নির্মাণের অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় কমিটি তাঁকে বহিষ্কার করেছে।

আমিনুর রহমান আমান আরও বলেন, স্বেচ্ছাসেবক দলে কোনো অপরাধীর স্থান নেই। কারও ব্যক্তিগত কোনো অপরাধের দায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নেবে না।
এ বিষয়ে জানতে চাইলে রেজাউল হাওলাদার বলেন, ‘বহিষ্কারাদেশের কপি এখনো আমি পাইনি। আমার বিরুদ্ধে মসজিদের জমি দখল করে ক্লাব নির্মাণের যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। মসজিদের বেশ কিছু দোকান ঘর রয়েছে, যেগুলো ভাড়া দেওয়া হয়। আমি অনুমতি নিয়ে পরিত্যক্ত একটি ঘর সংস্কার করেছি।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে