
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যে ধরনের প্রস্তুতি নিয়ে অভিযানে নামেন, ঠিক সেভাবেই সজ্জিত হয়ে ঢাকার ধানমন্ডিতে সোনা ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছিল ডাকাত দল। ২৫ থেকে ৩০ জনের এই সংঘবদ্ধ চক্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ম্যাজিস্ট্রেট, সাংবাদিক ও শিক্ষার্থী সেজে বাড়িতে ঢুকে বলেছিল পুলিশ।
গত বুধবার ভোরে এ ঘটনার সময় ‘জনতার সহায়তায়’ চারজন এবং রাতে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপি মিডিয়া সেন্টারে গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফরহাদ বীন মোশারফ (৩৩), ইয়াছিন হাসান (২২), মোবাশ্বের আহাম্মেদ (২৩), ওয়াকিল মাহমুদ (২৬), আবদুল্লাহ (৩২) ও সুমন (২৯)।
গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত র্যাব লেখা কালো রঙের দুটি জ্যাকেট, তিনটি ক্যাপ, একটি মাইক্রোবাস, পাঁচটি মোবাইল ফোন, একটি লোহার ছেনি, একটি লাল রঙের সেলাই রেঞ্জ ও ৪৫ হাজার ১০০ টাকা।
ডাকাত দলের সদস্যরা বুধবার ভোরে ২০-২২ জনের একটি দল নিয়ে ধানমন্ডির ৮ নম্বর রোডে সোনা ব্যবসায়ী এম এ হান্নান আজাদের বাসায় হানা দেয়। তারা নিজেদের র্যাব সদস্য, ম্যাজিস্ট্রেট ও ছাত্র পরিচয় দিয়ে বাড়ির নিরাপত্তারক্ষীদের বিভ্রান্ত করে।
সংবাদ সম্মেলনে উপকমিশনার মাসুদ আলম জানান, ডাকাত দলটি তিনটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কার নিয়ে এসে বাড়ির গেট খুলতে নিরাপত্তারক্ষীদের চাপ দেয়। তাদের হুমকির মুখে কয়েকজন সদস্য গেটের ওপর দিয়ে উঠে ভেতরে ঢোকে। এরপর তারা নিরাপত্তারক্ষী, কেয়ারটেকার ও গাড়িচালককে দড়ি দিয়ে বেঁধে ফেলে। ডাকাতেরা প্রথমে নিচতলার এস এম সোর্সিংয়ের অফিসে লুটপাট চালায়। এরপর তৃতীয় ও চতুর্থ তলায় ঢুকে ২২ লাখ ও ১৩ লাখ টাকা লুট করে।
সংবাদ সম্মেলনের এক ফাঁকে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, ডাকাত দলকে ধরতে সহায়তা করা পাঁচজনকে ৫ হাজার টাকা করে আর্থিক পুরস্কার ও ‘অক্সিলারি ফোর্স’ হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৫ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২০ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে