ঈদ সামনে রেখে যমুনা সেতুতে গত ২৪ ঘণ্টায় অর্থাৎ, এক দিনে ৩৫ হাজার ২২৭টি যানবাহন পারাপার হলেও কমেছে টোল আদায়ের হার। এতে মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৬৫ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।
আজ শুক্রবার সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (বুধবার রাত ১২টা থেকে গতকাল বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত) ৩৫ হাজার ২২৭টি যানবাহন পারাপার হয়। এর মধ্যে টাঙ্গাইল অংশে যমুনা সেতু পূর্ব প্রান্তে উত্তরবঙ্গগামী লেনে ২০ হাজার ২৪১টি যানবাহন পার হয়েছে। এতে ১ কোটি ৩৪ লাখ ৭০ হাজার ৪৫০ টাকা টোল আদায় হয় এবং সিরাজগঞ্জ অংশে সেতু পশ্চিম প্রান্তে ঢাকাগামী লেনে ১৪ হাজার ৯৮৬টি যানবাহন পার হয়। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৩০ লাখ ৬৭ হাজার ৫০ টাকা।
উল্লেখ্য, এর আগে গতকাল ২৪ ঘণ্টায় অর্থাৎ, এক দিনে ২ কোটি ৭৮ লাখ ৯৯ হাজার ৯০০ টাকা টোল আদায় হয়েছে এবং ৩৩ হাজার ৭৬৬টি যানবাহন পারাপার হয়।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে