
দক্ষতা ও সাহসিকতার স্বীকৃতি হিসেবে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) তানিয়া সুলতানা প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পুরস্কারে ভূষিত হয়েছেন। রাজারবাগ পুলিশ লাইনস মাঠে পুলিশ সপ্তাহ-২০২২ অনুষ্ঠানে তাঁকে পিপিএম পদক দেওয়া হয়।
‘দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে শুরু হওয়া ‘পুলিশ সপ্তাহ-২০২২’ ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অনুষ্ঠানে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ২৩০ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) দেওয়া হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ২০২০ ও ২০২১ পদক তুলে দেন। পদকপ্রাপ্তদের মধ্যে একজন তানিয়া সুলতানা।
পুলিশ দপ্তর সূত্রে জানা যায়, মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা, শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য তানিয়া সুলতানাকে (পিপিএম সাহসিকতা) পদক দেওয়া হয়। বিপিএম সাহসিকতা ও সেবা এবং পিপিএম সাহসিকতা ও সেবা; এই চারটি ক্যাটাগরিতে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয়। যাঁরা এ পদকে ভূষিত হন, তাঁদের নামের শেষে বিপিএম-পিপিএম উপাধি যুক্ত হয়।
তানিয়া সুলতানার জন্ম ময়মনসিংহ সদরে। মোহাম্মদ কাশেম আলী ও সাজেদা খাতুনের সন্তান তানিয়া। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও পরিবেশ বিষয়ে পড়াশোনা শেষ করেন। ৩১তম বিসিএস দিয়ে ২০১৩ সালের ১৩ জানুয়ারি বাংলাদেশ পুলিশে যোগ দেন। এর আগে গত বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে পুরস্কার পান তানিয়া সুলতানা। গত বছর পেয়েছিলেন জাতীয় শুদ্ধাচার পুরস্কার।
এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা বলেন, ‘পুলিশকে জনগণের বন্ধুতে পরিণত করতে কাজ করেছি, ভবিষ্যতেও করব। এই পদক আমার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। এর ফলে অতীতের যেকোনো সময়ের চেয়েও বেশি কাজ করার উৎসাহ জাগবে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে