
রাজধানীর কামরাঙ্গীরচর থানার রসুলপুর, আশরাফাবাদ, লোহার ব্রিজসহ বিভিন্ন এলাকায় প্রায় ২৪টি হোটেল-রেস্তোরাঁয় বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় রেস্টুরেন্টের মালিক ও ম্যানেজারসহ ২৪ জনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার এই অভিযান চালানো হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন মোল্লা বলেন, ‘অনিয়ম, অব্যবস্থাপনাসহ বিভিন্ন অভিযোগে ২৪ জনকে আটক করা হয়েছে। অভিযানের মূল উদ্দেশ্য ছিল দাহ্য পদার্থ ব্যবহারে মানুষকে সচেতন করা। কোথাও অনিয়ম ও অব্যবস্থাপনা দেখামাত্রই আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি অনেককে সতর্ক করাও হচ্ছে।’
মো. ইমরান হোসেন মোল্লা বলেন, ‘হোটেল-রেস্তোরাঁর যথাযথ অনুমোদন রয়েছে কি না, নিরাপদ স্থানে গ্যাস সিলিন্ডার ব্যবহার হচ্ছে কি না, নিরাপত্তাব্যবস্থা কতটুকু টেকসই, অগ্নিনির্বাপণ যন্ত্র এবং ঝুঁকির বিষয়গুলো যথাযথভাবে যাচাই করা হচ্ছে। তবে গ্যাসের সিলিন্ডার ব্যবহারে সবাই বেশ উদাসীন।’
এ সময় তিনি জানান, বড় ধরনের অগ্নি দুর্ঘটনা এড়াতে এমন অভিযান চলমান থাকবে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৪ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে