রাজধানীর ডেমরায় বেওয়ারিশ কুকুরের কামড়ে মাহিনুর আক্তার (৫) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে।
আজ রোববার দুপুরের দিকে ডেমরা বক্সনগর আলফালা স্কুলের পাশে তাদের বাসার গেটের সামনে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় ওই শিশুটিকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
মাহিনুরের বাবা মতিউর রহমান জানান, ডেমরা বক্সনগর আল ফালাহ স্কুলের বিপরীত পাশে একটি বাসায় তারা থাকেন। দুপুরের দিকে বাসার গেটের সামনে মাহিনুর দাঁড়িয়ে ছিল। হঠাৎ এলাকার চারটি বেওয়ারিশ কুকুর তার ওপরে হামলা করে। একটি কুকুর শিশুটির মাথায় কামড় দিয়ে ধরে রাখে বাকি তিনটি কুকুর সারা মুখে কামড়াতে থাকে।
শিশুটির চিৎকারে আশেপাশের লোক তাৎক্ষণিকভাবে এগিয়ে এসে এবং বাঁশ দিয়ে পিটিয়ে কুকুরগুলোকে তাড়িয়ে দেয়। পরে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
শিশুটির মুখমন্ডলে কুকুরের আচর ও কামরানোর কারণে মাংসগুলো থেতলে গেছে। সারা মুখেই অনেক বড় বড় ক্ষত আছে। এ ছাড়া মাথায় কামড়ের চিহ্ন আছে। পাশাপাশি ডান চোখের পাতায় কামড়ের দাগ রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ‘ঘটনাটি বড়ই মর্মান্তিক। চারটি কুকুর একসাথে কামড়িয়ে শিশুটির মুখমণ্ডল রক্তাক্ত করে ফেলেছে। জরুরি বিভাগে শিশুটির চিকিৎসা চলছে।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে