
নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রাইভেট কারকে পেছন থেকে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। এতে প্রাইভেট কারের যাত্রী কামাল মিয়া (৫২) নিহত ও দুজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার এশিয়ান হাইওয়ের কাঞ্চন ব্রিজের ঢালে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কামাল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার মৃত আবদুল মালেকের ছেলে। একই ঘটনায় ট্রাকচালক শাকিলকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। শাকিল চাঁদপুরের শাহরাস্তি এলাকার কামাল হোসেনের ছেলে। আহতদের বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাঁচপুর হাইওয়ে থানা-পুলিশের সার্জেন্ট শফিকুল জানান, ঢাকার কুড়িল বিশ্বরোড থেকে আসা নীল রঙের প্রাইভেট কারটি কাঞ্চন ব্রিজে ওঠার আগে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে দুমড়েমুচড়ে যায় প্রাইভেট কার। ঘটনাস্থলেই মারা যান গাড়ির যাত্রী কামাল। এতে আহত দুজনকে উদ্ধার করে আশপাশের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক জোবায়ের হোসাইন বলেন, ‘নিহতের স্ত্রীর আবেদনের ভিত্তিতে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় সড়ক আইনে চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। মূলত বেপরোয়াভাবে ট্রাক চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে