
গণমাধ্যমে খবর প্রকাশের পর সেই বৃদ্ধাকে বাড়ি নিয়ে গেছেন সন্তানেরা। গত মঙ্গলবার বৃদ্ধার দুই ছেলে তাজেল ও জসিম চিকিৎসকদের সঙ্গে কথা বলে মাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যান।
৯০ বছর বয়সী বৃদ্ধা করিমন সাত মাস আগে অসুস্থ হয়ে পড়লে ছেলে-মেয়েরা তাঁকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চলে যান। এরপর থেকে আর কেউ খোঁজখবর নেননি। ভাঙা পা ও কোমরে ব্যথা নিয়ে বিছানায় পড়ে ছিলেন বৃদ্ধা।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স শাহিদা খাতুন বলেন, ‘সাত মাস আগে এই বৃদ্ধাকে ভর্তি করার পর কেউ আর দেখতে আসেনি। তিনি হাঁটতে না পারেন না, বিছানায় প্রস্রাব পায়খানা করতেন। আমরা যতটুকু সম্ভব তাঁকে পরিষ্কার পরিছন্ন রাখার চেষ্টা করেছি।’
করিমন বলেন, ‘ছেলেদের সঙ্গে বাড়ি যেতে পেরে আমি খুব খুশি। তোমরা আমার বাড়ি যাওয়ার ব্যবস্থা করছো, আল্লাহ তোমাদের ভালো করবো।’
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ বাহাউদ্দীন বলেন, ‘দীর্ঘদিন পরে হলেও ছেলেদের কাছে তাঁদের মাকে ফিরিয়ে দিতে পেরে খুব ভালো লাগছে। এই সময় তাঁর কাছে আপনজন থাকাটা খুব দরকার। আমি ব্যক্তিগতভাবে করিমন বেগমের খোঁজখবর রাখার চেষ্টা করবো।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে