
তরুণদের হাতেই নিরাপদ বাংলাদেশ, নিরাপদ লাল-সবুজের পতাকা–মন্তব্য করেছেন ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী। তিনি বলেন, ‘’২৪-এর রক্তাক্ত আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে আমাদের তরুণ ছাত্র ও যুবসমাজ। এই তরুণদের হাতেই নিরাপদ আমাদের বাংলাদেশ, নিরাপদ লাল-সবুজের পতাকা। তরুণ প্রজন্মকে কোরআন-হাদিসের আলোয় আলোকিত করতে হবে। তাহলেই দেশ, জাতি, সমাজ উপকৃত হবে।’
আজ শনিবার ঢাকার নবাবগঞ্জে এক তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাহফিলে বাড়তে থাকে মানুষের উপস্থিতি। দুপুরের আগেই লোকে লোকারণ্য হয়ে যায় বারুয়াখালী মাঠ। এর আগে শুক্রবার সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে তাঁর শুভাকাঙ্ক্ষীরা মাহফিল আসতে শুরু করেন। দর্শকদের সুবিধার্থে মাঠ ও মাঠের বাইরে প্রজেক্টরের মাধ্যমে ৩০টি বড় পর্দায় মাহফিল প্রদর্শনের ব্যবস্থা করা হয়।
মিজানুর রহমান আজহারী বলেন, ‘আমাদের নিয়ে যাঁরা হিংসা করেন, সমালোচনা করেন, আমরা তাঁদেরও ভালোবাসি। আমাদের স্লোগান হচ্ছে হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। এটাই ইসলামের সুমহান শিক্ষা।’
আজহারী বলেন, তরুণ প্রজন্মকে কোরআন-হাদিসের আলোয় আলোকিত করে তারুণ্যের উচ্ছ্বাসকে কোরআনের আলোয় আলোকিত করতে হবে। আমরা কোরআন-হাদিসের আলোকে কথা বলি। ইসলাম হচ্ছে আমাদের জীবনব্যবস্থা। মানুষকে সচেতন করাই দ্বীনের দায়িদের কাজ। আমাদের সন্ত্রাস-দুর্নীতিমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসতে হবে।’
মো. শাহজাহান শিকদারের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। বিশেষ অতিথি মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন, ব্যারিস্টার মুহাম্মদ নজরুল ইসলাম, সাইদুর রহমান শাহীন, রওশন আলী, মো. আইয়ুব হোসেন চুন্নু মিয়া, মো. আশরাফুল ইসলাম মোল্লা, তানভির আহমেদ, মোহাম্মদ হোসেইন জনি, মো. মনির হোসেন, আবুল বাসার সুজন, শামিমুল হক শিমু, মিজানুর রহমান মিজান।
মাওলানা আব্দুল কাদের খানের সঞ্চালনায় বিশেষ বক্তা মাওলানা মনিরুল ইসলাম মজুমদার, হাফেজ শেখ মোহাম্মদ সিদ্দিকুর রহমান, হাফেজ আব্দুল ওয়াহাব দোহারী ও হাফেজ মাওলানা মহিবুল্লাহ রুম্মান।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২০ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩১ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৬ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে