
দেশের অবস্থা ভালো না উল্লেখ করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ‘আল্লাহর কাছে প্রার্থনা করুন, তিনি যেন আমাদের শান্তিতে রাখেন।’ আজ রোববার টাঙ্গাইলের সখীপুরে তৈলধারা বাজারে এক ইফতার মাহফিলের সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, ‘এবার একটি বিশেষ পরিস্থিতি চলছে, সে জন্যে এসেছি। সবাইকে বলছি, আল্লাহর কাছে প্রার্থনা করুন। তিনি যেন আমাদের শান্তিতে রাখেন। দেশের অবস্থা ভালো না। আমরা যাতে শান্তিতে থাকতে পারি, সাধারণ মানুষ যাতে বাজার করে খেতে পারে, বাজারে দ্রব্যমূল্য যাতে নিয়ন্ত্রণে থাকে, মানুষের আয়ের সঙ্গে যাতে ব্যয়ের সামঞ্জস্য থাকে।’
তিনি আরও যোগ করে বলেন, ‘আল্লাহ যদি প্রার্থনা কবুল করেন, দুনিয়ার কোনো শক্তি নেই যে তা বিফল করবে।’
এর আগে কাঁকড়াজান ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগ গড়বাড়ি উচ্চবিদ্যালয় মাঠে ইফতার মাহফিল আয়োজনের ঘোষণা দেয়। কিন্তু গতকাল শনিবার রাতে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার ব্যানারে একই জায়গায় ইফতার মাহফিল করার কথা জানায়।
একই জায়গায় দুটি ইফতার আয়োজনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে আজ (রোববার) নির্ধারিত স্থান থেকে চার কিলোমিটার দক্ষিণে তৈলধারা বাজারে ইফতারের আয়োজন করে কৃষক শ্রমিক জনতা লীগ।
এ সময় কাদের সিদ্দিকীর ছোট ভাই শামীম আল মুনসুর আজাদ সিদ্দিকী, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব, আশিক জাহাঙ্গীর, দুলাল হোসেন, আবু জাহিদ রিপন প্রমুখ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন সংগঠনের ইউনিয়ন কমিটির সভাপতি দেলোয়ার হোসেন মাস্টার।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে