গত ১১ মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথিত ‘বন্দুকযুদ্ধে’ ৬৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া কারা হেফাজতে মারা গেছেন ৭৮ জন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ২০২১ সালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা শীর্ষক এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে আইন ও সালিস কেন্দ্র।
সংবাদ সম্মেলনে আসকের সিনিয়র সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবির প্রবন্ধ উপস্থাপন করেন।
তিনি জানান, ২০২১ সালে দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন ৬৭ জন। কারা হেফাজতে মৃত্যু হয়েছে ৭৮ জনের। এর মধ্যে কয়েদি ৫২ জন এবং ২৬ জন হাজতি।
এই সময়ে ৬ ব্যক্তি গুমের শিকার হয়েছেন বলেও জানানো হয় এই ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে। এর মধ্যে তিন জন ফিরে এসেছেন। আসকের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক নির্যাতন ও গুলি করে হত্যার ঘটনাও ঘটেছে বছরজুড়ে। সীমান্তে গুলিতে হত্যা করা হয়েছে ১৪ জনকে। এর মধ্যে নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন এক নাগরিক। আসক জানায়, পুরো বছরে গণপিটুনির শিকার হয়ে মৃত্যু হয়েছে ২৮ জনের।
সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের তথ্য অনুযায়ী, ২০২১ সালে ডিজিটাল নিরাপত্তা আইনে ১৬২টি মামলা হয়েছে এবং এসব মামলায় ৩১৪ জনকে আসামি করা হয়। এ সময় ১৯৮ জন গণমাধ্যমকর্মীকে হয়রানির চিত্রও প্রতিবেদনে উঠে আসে।
আসক বলছে, সারা দেশে রাজনৈতিক সহিংসতায় ৬৮৮টি ঘটনায় ১৩০ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া ৮ হাজার ৫৯৪ জন আহত হয়েছেন।
ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম, আসকের নির্বাহী পরিচালক গোলাম মনোয়ার কামাল ও সহকারী সমন্বয়ক তামান্না হক রীতি।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৮ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৫ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪২ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে