
রাজধানীর শান্তিনগরে একটি ভবনের আন্ডারগ্রাউন্ডে খালেদ শেখ (২৬) নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। স্বজনেরা জানান, এক বন্ধুর ছোট ভাইকে চোর সন্দেহে আটকে রাখা হয়েছে এমন খবরে ওই ভবনের আন্ডারগ্রাউন্ডে ছুটে যান খালেদ। পরে সেখানকার নিরাপত্তাকর্মীদের সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে মারধরের শিকার হন।
নিহত খালেদ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার সামাদ শেখের ছেলে। বর্তমানে তিনি রামপুরার হাইস্কুল রোড টাঙ্গাইল গলি এলাকায় থাকতেন।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে শান্তিনগর ইস্টার্ন প্লাস মার্কেটের পাশে আবেদ হোল্ডিং নামে একটি ভবনের আন্ডারগ্রাউন্ডে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় খালেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত খালেদের মামার বন্ধু মো. সজীব জানান, শান্তিনগর ইস্টার্ন প্লাস মার্কেটের পাশে আবেদ হোল্ডিং নামে একটি ভবনের আন্ডারগ্রাউন্ডে খালেদের এক বন্ধুর ছোট ভাইকে চোর সন্দেহে আটকে রাখেন সেখানকার নিরাপত্তাকর্মীরা। খবর পেয়ে ভবনের আন্ডারগ্রাউন্ডে যান খালেদ। সেখানে নিয়োজিত নিরাপত্তাকর্মী ও ভবনে থাকা অন্যান্য লোকেদের সঙ্গে খালেদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ভবনে থাকা নিরাপত্তাকর্মীসহ ১৫-২০ জন একযোগে খালেদকে পেটাতে থাকে। এতে খালেদ অচেতন হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে এলে তাঁর মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, খালেদ নামে এক যুবককে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করছে স্বজনেরা। মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি পল্টন থানাকে অবগত করা হয়েছে।
পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া জানান, খালেদ নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

চর্চা ও সংরক্ষণের অভাবে শেরপুর জেলার সীমান্তবর্তী গারো পাহাড়সংলগ্ন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর কয়েকটি মাতৃভাষা হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধি, শিক্ষক ও গবেষকেরা এসব ভাষা রক্ষায় সমন্বিত ও কার্যকর সরকারি উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।
৯ মিনিট আগে
বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
২ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৬ ঘণ্টা আগে