
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, ‘বন্ধুপ্রতিম দেশ নেপাল ও ভুটান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অভূতপূর্ব সমর্থন, সহমর্মিতা প্রকাশ করেছে। এই দুই দেশের সঙ্গে বাংলাদেশের বিচার ব্যবস্থার কিছুটা বৈসাদৃশ্য থাকলেও অধিকাংশেই মিল রয়েছে।’
আজ শুক্রবার সকালে নেপাল ও ভুটানের দুই বিচারপতিকে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
ওবায়দুল হাসান বলেন, ‘নেপাল ও ভুটানের বিচারপতিরা আন্তর্জাতিক সম্মেলনে ঢাকায় এসেছেন। তাঁরা বঙ্গবন্ধু জাদুঘর দেখেছেন। এ ছাড়া বঙ্গবন্ধুর সমাধিতে তাঁদের আসার আগ্রহ ও বঙ্গবন্ধুর প্রতি সম্মানবোধ প্রদর্শন সত্যিই আমাদের অভিভূত করেছে। আমরা বন্ধুত্বপূর্ণ এই দেশ দুটিকে সঙ্গে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই।’
নেপালের প্রধান বিচারপতি বিসম্ভর প্রসাদ শ্রেষ্ঠা ও ভুটান হাইকোর্টের বিচারপতি লবজং রিনজিন এয়ারগিকে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে এই পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
পরে পবিত্র ফাতেহা পাঠ, বঙ্গবন্ধুসহ মুক্তিযুদ্ধে আত্মদানকারী সব শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ কামরুল হাসান, জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল-বেলী আফিফা, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইলিয়াস হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আমিনুর রহমানসহ গোপালগঞ্জের বিচার বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে