দেশে সরকারি হাসপাতালের পাশেই ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক। হাসপাতালের গেটের সামনে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক কী করে হয়? এমন মন্তব্য করেছেন সদ্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ রোববার মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সম্মেলনকক্ষে স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
জাহিদ মালেক বলেছেন, ‘সরকারি হাসপাতালের সামনে দালাল ভরে থাকে। হাসপাতাল থেকে রোগীদের বের করে ক্লিনিকে নিয়ে যান তারা। এতে রোগীরা বিনা মূল্যে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। হাসপাতালকে দালালমুক্ত রাখতে হবে। এ ছাড়া যথাসময়ে হাসপাতালে সবাই উপস্থিত থাকেন না। তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।’
সাবেক স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সরকারি হাসপাতাল তৈরি করা হয়েছে মানুষের বিনা মূল্যে চিকিৎসার জন্য। কিন্তু আমাদের দেশে সরকারি হাসপাতালের পাশেই ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক। হাসপাতালের গেটের সামনে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক কি করে হয়? ডায়াগনস্টিক তো হাসপাতালেই ভেতরেই রয়েছে।
হাসপাতালের সামনে, পাশে যদি ক্লিনিক বা ডায়াগনস্টিক থাকে তাহলে সরকারি হাসপাতালের দরকার কী? এটা সারা বাংলাদেশের চিত্র। চিকিৎসাসেবা নিতে মানুষ কোথায় আসবে হাসপাতালে না কী ক্লিনিকে? এ জন্যই তো হাসপাতালের যন্ত্রপাতি ভালো থাকে না, টেস্ট (স্বাস্থ্য পরীক্ষা) ভালো হয় না।’
এ সময় জেলা সিভিল সার্জন মোয়াজ্জেম আলী খান চৌধুরী, হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ বাহাউদ্দিন, পৌর মেয়র রমজান আলী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তরিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সাবেক স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে দেখেন ও রোগীদের খোঁজখবর নেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে