
রাজধানীর উত্তরায় একটি আবাসিক হোটেল থেকে এক ব্রিটিশ নাগরিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম ডুগাল্ড ফিনলেসন (৬০)। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উত্তরা ৪ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের আবাসিক মেরিনো হোটেলের দ্বিতীয় তলা থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুনুর রহমান বলেন, ‘খবর পেয়ে সকালে হোটেলটির দ্বিতীয় তলার ১০৮ নম্বর রুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে জানা গেছে, তিনি চলতি মাসের ২০ তারিখে ওই হোটেলে রুম ভাড়া নিয়ে থাকতে শুরু করেন।’
মো. মামুনুর রহমান আরও জানান, গত রাতেও তিনি খাওয়াদাওয়া করেছেন বলে হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে। আজ সকালে তাঁর এক চেনা বন্ধু হোটেলে এসে তাঁকে ডাকাডাকি করেন। তবে কোনো সাড়া-শব্দ পাননি। তখন হোটেল কর্তৃপক্ষ ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে বাথরুমের ভেতরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে হোটেল কর্তৃপক্ষ থানায় খবর দেন।
মো. মামুনুর রহমান বলেন, ‘ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে এসেছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৯ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৬ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৩ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে