
রাজবাড়ীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর হামলা চালিয়ে মাদক মামলার এক আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক ওয়াহিদুল হাসান। পরে পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে।
আজ বুধবার সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কাজীবাধা গ্রামে এ ঘটনা ঘটে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শরীফ আল রাজিব এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন মো. আবুল কালাম আজাদ ওরফে পিনু শেখ (মেম্বার) (৪৭), মো. মিন্টু শেখ (৫৫), মোসা সেফালী বেগম (৪৩), মোসা নাসিমা বেগম (৩৫), মোসা শিমু বেগম (২০), সোহাগী বেগম (২৫)। তারা সবাই কাজীবাধা গ্রামের বাসিন্দা।
পুলিশ সুপার শরীফ আল রাজিব জানান, সকালে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল কাজীবাধা এলাকার মাদক কারবারি ফরিদ শেখের বাড়িতে অভিযান চালায়। এ সময় ৩১০টি ইয়াবা ও চার বোতল ফেনসিডিলসহ ফরিদ শেখকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে গাড়িতে তোলার সময় পরিবারের লোকেরা পুলিশের ওপর হামলা চালিয়ে ফরিদকে ছিনিয়ে নেয়। হামলায় গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক ওয়াহিদুল হাসান আহত হন। তাকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শরীফ আল রাজিব আরও বলেন, পালিয়ে যাওয়া ফরিদ শেখ চিহ্নিত মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে রাজবাড়ীসহ বিভিন্ন থানায় ডাকাতি, মাদকসহ ৯টি মামলা রয়েছে। আজ পুলিশের অভিযানে তাঁর বাড়ি থেকে ৩১০টি ইয়াবা ও চার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও পুলিশের ওপর হামলার পৃথক দুটি মামলা হবে। পালিয়ে যাওয়া ফরিদ শেখকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৩ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে