কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার চরতেরটেকিয়া মাধুয়া এলাকায় এই ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো, উপজেলার চরতেরটেকিয়া গ্রামের আসাদ মিয়ার ছেলে আবদুল্লাহ (৯) ও চরকাওনা মধ্যপাড়া গ্রামের উজ্জ্বল মিয়ার ছেলে তামহীদ (১০)। তারা দুজন চরকাওনা রিয়াজুল জান্নাত হাফিজিয়া কওমি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
চরফরাদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মান্নান পানিতে ডুবে দুই শিক্ষার্থী মারা যাওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন।
জানা গেছে, আজ দুপুরে চরকাওনা স্কুল মাঠে ফুটবল খেলছিল ওই দুই শিশুসহ সমবয়সী আরও অনেকে। খেলা শেষে মাধুয়া ডোবা থেকে শাপলা ফুল তুলতে পানিতে নামে তিনজন। এ সময় সাঁতার না জানায় পানিতে ডুবে যায় তারা। তা দেখে পাড়ে থাকা অন্যরা চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাদের তিনজনকে উদ্ধার করে। কিন্তু ঘটনাস্থলেই তামহীদ মারা যায়। মুমূর্ষু অবস্থায় আবদুল্লাহকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে চাইলে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান টিটু আজকের পত্রিকাকে বলেন, ‘পানিতে ডুবে একজনের মৃত্যুর খবর শুনেছি। খোঁজ নিয়ে দেখছি।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৫ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে