গাজীপুরের শ্রীপুরে ট্রেন দুর্ঘটনার পর নাশকতাকারীদের খুঁজতে পাশের গ্রামে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজ বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের বনখড়িয়া গ্রামে স্থানীয় প্রশাসন, পুলিশ, র্যাব ও বিজিবি সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করছে।
এ বিষয়ে গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, গতকাল বুধবার একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। ভবিষ্যতে যাতে এই এলাকায় এ ধরনের ঘটনা আর না ঘটে, সে জন্য সিভিল প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য নিয়ে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।
রফিকুল ইসলাম আরও বলেন, ‘আমরা মনে করি, যেভাবে গ্যাস দিয়ে রেললাইন কেটে ফেলা হয়েছে, সে কাজ এই অঞ্চলের মানুষ ছাড়া বাইরের কোনো জেলা থেকে লোকজন এসে করেনি। বিষয়টি মাথায় রেখে আমরা বনখড়িয়া গ্রাম ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করছি। আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোনো সন্দেহভাজনকে পেলে গ্রেপ্তার করব।’
সরেজমিনে দেখা যায়, শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুনের নেতৃত্বে তিন প্লাটুন বিজিবি, বিপুলসংখ্যক পুলিশ ও র্যাব সদস্যদের সমন্বয়ে বনখড়িয়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন বাড়ি, দোকানপাট, সন্দেহভাজন ব্যক্তি, গ্যাস সিলিন্ডারের দোকানিদের জিজ্ঞাসাবাদ করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন আজকের পত্রিকাকে বলেন, সকাল থেকে ট্রেনে নাশকতার ঘটনায় বনখড়িয়া ও আশপাশের এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। যৌথ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য রয়েছে।
উল্লেখ্য, গতকাল বুধবার ভোরে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের বনখড়িয়া গ্রামের ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। তাতে একজন নিহতসহ বেশ কয়েকজন আহত হয়।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে