Ajker Patrika

চকবাজারে ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চকবাজারে ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

রাজধানীর চকবাজার এলাকায় ময়লার ডাস্টবিন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। 

ডিএমপির চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) মো. ওমর ফারুক খান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ময়লা ফেলা শ্রমিকদের মাধ্যমে খবর পাই, চকবাজার এলাকায় ময়লা ডাস্টবিনে এক নবজাতকের পড়ে আছে। পরে রোববার দিবাগত রাত ২টার দিকে ওই এলাকার মৌলভীবাজার কমিউনিটি সেন্টারের সামনে ময়লা ডাস্টবিন থেকে নবজাতককে উদ্ধার করা হয়। নবজাতকের বয়স আনুমানিক এক দিন (ছেলে)। 

আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য আজ সোমবার ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা মৃত নবজাতকটি সদ্য ভূমিষ্ঠ হওয়ার পর ময়লার ডাস্টবিনে ফেলে রেখে যায় সেটি জানা যায়নি বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত