নাশকতার পরিকল্পনার অভিযোগে রাজধানীর দারুসসালাম থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় জামায়াতে ইসলামী বাংলাদেশের ১০ নেতা-কর্মীকে একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আরও ৪৮ নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক এসব আদেশ দেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশ প্রসিকিউশন দপ্তরের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন।
বিকেলে ৫৮ জন নেতা-কর্মীকে আদালতে হাজির করে পুলিশ। এদের মধ্যে দশজনকে প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। অন্যদিকে তাদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামিরা হলেন আব্দুল মান্নান ভূঁইয়া, ফরহাদ হোসেন, আব্দুল কুদ্দুস মজুমদার, আবদুল আজিজ, মাইনুল ইসলাম তুহিন, জিয়া উদ্দিন, হারুন অর রশিদ, তাজিরুল ইসলাম, শহিদুল ইসলাম ও এস এম কাইয়ুম হাসেন।
এ ছাড়া গ্রেপ্তার বাকি ৪৮ জনকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে শনিবার দিনগত রাতে মিরপুর ক্যাপিটাল টাওয়ারে গোপন বৈঠক চলাকালে অভিযান চালিয়ে জামায়াতের ৫৮ জনকে আটক করে পুলিশ। এ সময় আটটি ককটেল উদ্ধার করা হয়। পরে বিস্ফোরক দ্রব্য আইনসহ বিশেষ ক্ষমতা আইনে দারুস সালাম থানায় মামলা করে পুলিশ।
মামলায় বলা হয়, ঘটনার দিন জামায়াতের গ্রেপ্তার ৫৮ জন ছাড়াও পালিয়ে যাওয়া আরও ৩০-৪০ জন মিলে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল। তারা সরকারকে বেকায়দায় ফেলতেই এ বৈঠকের আয়োজন করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের পরিকল্পনা নস্যাৎ করে দেয় পুলিশ। তাদের দখল থেকে আটটি ককটেল উদ্ধার করা হয়।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪৪ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে