
ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলে জয়া কুণ্ড (২৪) নামে এক মেডিকেলশিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে ওই শিক্ষার্থীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কলেজের ডা. আলীম চৌধুরী হলের তিনতলায় ৪৫ নম্বর রুমে তিনি গলায় ফাঁস দেন।
শিক্ষার্থীর রুমমেট পৃথুলা রায় বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের (কে-৭৬) সেশনের শিক্ষার্থী ছিল জয়া। কলেজের ডা. আলীম চৌধুরী হলের তিনতলার ৪৫ নম্বর রুমে জয়া কুণ্ড, লাবণী রায়সহ তিনজন থাকি।’
পৃথুলা আরও বলেন, ‘সকালে লাবণী বের হয়ে যায়। সকাল ১০টার সময় জয়াকে রুমে রেখে আমিও বের হই। সকাল সাড়ে ১০টার দিকে জানতে পারি জয়া রুমে গলায় ফাঁস দিয়েছে। তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।’
পৃথুলা জানান, জয়া অনেক দিন যাবৎ ডিপ্রেশনে ভুগছিলেন। বিভিন্ন জায়গায় তাঁর কাউন্সেলিং হচ্ছিল। গতকালও তাঁর নতুন চিকিৎসক দ্বারা কাউন্সেলিং হয়।
জয়ার মৃত্যুর সংবাদ পেয়ে সহপাঠী, শিক্ষার্থী, ও কলেজের অধ্যক্ষ ও অন্যান্য শিক্ষক হাসপাতালের জরুরি বিভাগে আসেন। সহপাঠীরা কান্নায় ভেঙে পড়েন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানা-পুলিশকে অবহিত করা হয়েছে।
জয়ার ভাই পার্থ কুণ্ড বলেন, ‘আমি নিজে বুয়েটে পড়ি। বোনের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে এসেছি। আমাদের বাড়ি খুলনা সদর কুয়েট রোড, ফুলবাড়ি গেট এলাকায়। বাবা গিরিন্দ্রনাথ কুণ্ড।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৭ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৫ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪১ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে