টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৪টার দিকে বঙ্গবন্ধু সেতু ট্রেন লাইনের উপজেলা সদরের বাওয়ার কুমারজানী পূর্বপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত বিল্লাল চৌধুরী (৬০) উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের কুইচতারা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ঠিকাদার। এক ছেলে ও তিন মেয়ে রয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, পৌরসভার বাইমহাটি এলাকায় তাঁর নির্মাণাধীন কাজের সাইট থেকে রশিদ দেওহাটা গ্রামে বোনের বাড়ি হেঁটে যাচ্ছিলেন তিনি। পথে বাওয়ার কুমারজানী পূর্বপাড়া পৌঁছালে সৈয়দপুর থেকে ছেড়ে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
মির্জাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার কামরুল হাসান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে দুজন লোক পাঠিয়েছিলেন। স্বজনরা আগেই মরদেহ নিয়ে গেছেন বলে তিনি জানিয়েছেন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে