
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বংশী নদীর পাড় থেকে মাটি লুটের অপরাধে এক ব্যক্তিকে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার বিকেলে উপজেলার আজগানা ইউনিয়নের ভুলুয়া এলাকায় এই অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান।
অবৈধভাবে নদীর পাড়ের মাটি কাটার অপরাধে জরিমানা গোনা ব্যবসায়ীর নাম বাদল খান। তিনি বেলতৈল গ্রামের বাসিন্দা।
জানা গেছে, বাদল খননযন্ত্র দিয়ে বংশী নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছিলেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান সেখানে অভিযান চালান। এ সময় মাটিভর্তি ডাম্প ট্রাকসহ বাদলকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান ওই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেন।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২৯ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে