Ajker Patrika

‘মদ্যপ অবস্থায়’ থানায় ঢুকে গালি: যুবদলের সেই দুই নেতাকে বহিষ্কার

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি 
‘মদ্যপ অবস্থায়’ থানায় ঢুকে গালি: যুবদলের সেই দুই নেতাকে বহিষ্কার
গ্রেপ্তার যুবদল নেতা শফিকুল ইসলাম সরকার জীবন ও শফিকুল ইসলাম

মানিকগঞ্জের সিঙ্গাইরে ‘মদ্যপ অবস্থায়’ থানায় ঢুকে পুলিশ সদস্যকে গালিগালাজ করার অভিযোগে গ্রেপ্তার যুবদলের সেই দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। আজ রোববার সন্ধ্যায় জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বহিষ্কৃত দুই নেতা হলেন সিঙ্গাইর পৌর যুবদলের সদস্যসচিব মো. শফিকুল ইসলাম সরকার (জীবন) ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য শফিকুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নৈতিক স্খলনজনিত অপরাধের সুনির্দিষ্ট অভিযোগে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাঁদের প্রাথমিক সদস্যপদসহ সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন অনুমোদন করেছেন।

জানা গেছে, গতকাল শনিবার একটি মামলায় এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে সিঙ্গাইর থানা-পুলিশ। রাত ৯টার দিকে ওই দুই নেতাসহ ১০-১২ ব্যক্তি থানায় গিয়ে পুলিশ সদস্যদের আসামি ছাড়তে বলেন। এ সময় যুবদল নেতা শফিকুল ইসলাম সরকার জীবন ও শফিকুল ইসলাম পুলিশ সদস্যদের সঙ্গে অসদাচরণ ও গালিগালাজ করতে থাকেন। পরে পুলিশ মদ্যপ অবস্থায় ওই দুই নেতাকে আটক করে। পরে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। আজ সকালে মাদকদ্রব্য সেবনের অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। পরে আদালত থেকে তাঁরা জামিন পান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত