
দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার শুরু হবে। এদিন ‘এ’ ইউনিটের পরীক্ষা দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। একই দিনে আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা বেলা সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অধীনে ঢাকার আরও পাঁচ কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষা উপলক্ষে ইতিমধ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শাহজাহান।
অধ্যাপক শাহজাহান বলেন, ‘এ’ ইউনিটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট ৫৩ হাজার ৮১৫ জন শিক্ষার্থী পরীক্ষা দেবেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ এর অধীনে আরও পাঁচটি উপকেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমাদের সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ।’ তিনি আরও বলেন, ‘ভর্তিইচ্ছু যেসব পরীক্ষার্থী কেন্দ্র হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নির্ধারণ করেছিলেন, তাঁদের আসনবিন্যাস জবি ক্যাম্পাস ও এর আওতায় থাকা পাঁচটি উপকেন্দ্রে সাজানো হয়েছে।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১২ হাজার ৫৭৯ জন শিক্ষার্থী পরীক্ষা দেবেন। পাশাপাশি উপকেন্দ্রগুলো এবং এসব কেন্দ্রে পরীক্ষার্থীদের সংখ্যা হলো—সিদ্ধেশ্বরী গার্লস কলেজে ৩ হাজার, সরকারি বাংলা কলেজে ৬ হাজার ৭৪০, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ৩ হাজার ২০০, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ৩ হাজার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২৫ হাজার ২৯৬ জন পরীক্ষা দেবে।
ভর্তি পরীক্ষার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, ‘পরীক্ষাসংক্রান্ত সব প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। আশা করি, সুষ্ঠুভাবে পরীক্ষা নিতে পারব।’
এদিকে তীব্র তাপপ্রবাহের জন্য গুচ্ছ ভর্তি পরীক্ষার কমিটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হবে, যাতে পরীক্ষার্থীদের সঙ্গে একজনের বেশি অভিভাবক না আসে। কারণ এই গরমে অভিভাবকদেরই কষ্ট করতে হবে বেশি। এ বিষয়ে উপাচার্য বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা বাহাদুর শাহ পার্কে চেয়ার দিয়ে বসার ব্যবস্থা করেছি, সুপেয় পানির ট্যাংক ও জরুরি চিকিৎসার জন্য চিকিৎসকের ব্যবস্থাও করেছি।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২১ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৮ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে