
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠিত হলো ‘এয়ারপোর্ট ইমার্জেন্সি এক্সারসাইজ ২০২৪ ’। এ সময় বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ মহড়া প্রদর্শন করা হয়। এতে একটি উড়োজাহাজে বোমা বা বোমা সদৃশ বস্তু নিরাপদে সরিয়ে নেওয়া এবং বোমা নিষ্ক্রিয় ও উদ্ধার করার প্রক্রিয়ার একটি কল্পিত দৃশ্যে দেশের বিভিন্ন নিরাপত্তা সংস্থার প্রশিক্ষিত সদস্যরা অংশগ্রহণ করেন।
আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই মহড়া অনুষ্ঠিত হয়। এ মহড়ার মূল উদ্দেশ্য ছিল কোনো এয়ারক্রাফটে বোমা বা বোমাসদৃশ বস্তু পাওয়া গেলে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া এবং বোমা নিষ্ক্রিয় বা উদ্ধার করার প্রক্রিয়া অনুশীলন করা।
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিধি অনুযায়ী প্রতিটি আন্তর্জাতিক বিমানবন্দরে হাইজ্যাক, অগ্নি নিরাপত্তা, বোমা হামলাসহ বিভিন্ন ঝুঁকি মোকাবিলার সক্ষমতা যাচাই ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি দুই বছর অন্তর এ ধরনের মহড়ার আয়োজন করা হয়। তারই অংশ হিসেবে আজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওই মহড়ার আয়োজন করে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
এ মহড়ায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বেবিচক, বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, এপিবিএন, ডিএমপি, স্বাস্থ্য অধিদপ্তর, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, জাহানআরা হাসপাতাল, র্যাব, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস-বাংলা এবং নভোএয়ারসহ বিভিন্ন সংস্থা একযোগে অংশ নেয়।
মহড়ার দৃশ্যে দেখা যায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণকক্ষে একটি বার্তা আসে। যেখানে উল্লেখ করা হয়—এয়ারক্রাফটে বোমাজাতীয় বস্তু রয়েছে। অতঃপর এই বার্তা বিভিন্ন সংস্থাকে দ্রুততার সঙ্গে জানানো হয়। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরি প্রতিরোধ প্রক্রিয়া শুরু করে। এরপর বিভিন্ন সংস্থার উল্লেখযোগ্য সংখ্যক সদস্যের অংশগ্রহণে অল্পসময়ের মধ্যে ওই এয়ারক্রাফট থেকে বোম ডিসপোজাল ইউনিট বোমাসদৃশ বস্তুটি উদ্ধার এবং নিষ্ক্রিয় করে।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তৃতার শুরুতে তিনি সব অংশীজনকে এই মহড়ায় অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, ‘এভসেক সদস্যরা দীর্ঘদিন ধরে আইসিএওর নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন ও মহড়া বাস্তবায়ন করে আসছেন। প্রস্তুতি ছাড়া কোনো কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন প্রশিক্ষণ এবং নিয়মিত মহড়া।’ তিনি আরও বলেন, ‘আইকাওর নির্দেশনা অনুযায়ী প্রতিটি আন্তর্জাতিক বিমানবন্দরকে মহড়ার মাধ্যমে নিজেদের সক্ষমতা নিশ্চিত করতে হবে। আজকের মহড়ায় অল্পসময়ের মধ্যেই কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা হয়েছে, যা অত্যন্ত ইতিবাচক। সবাই সম্মিলিতভাবে দ্রুত কাজ করায় পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করা সম্ভব হয়েছে।’
অংশীজনদের প্রস্তুতি ও দক্ষতা দেখে সন্তোষ প্রকাশ করে বেবিচক চেয়ারম্যান বলেন, আজকের মহড়ায় অংশগ্রহণকারী প্রতিটি সংস্থার পারফরম্যান্স অত্যন্ত প্রশংসনীয়।
মহড়া অনুষ্ঠানে বেবিচক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনসহ বিভিন্ন অংশীজন বেবিচক এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৭ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১২ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে