
বিয়ের মাস না পেরোতেই নওরীন নুসরাত স্নিগ্ধা (২৬) নামের এক নববধূ ছয়তলা বাড়ির ছাদ থেকে পড়ে মারা গেছেন। আজ মঙ্গলবার বিকেলে ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় এই ঘটনা ঘটে। পুলিশ নুসরাতের লাশ উদ্ধার করেছে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জি এম আসলামুজ্জামান। তিনি বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।’
নওরীন নুসরাত (২৬) টাঙ্গাইলের ইসলামবাগ এলাকার খন্দকার নজরুল ইসলামের মেয়ে। গত ২১ জুলাই চাঁদপুরে মতলব উত্তর থানা কলাকান্দা গ্রামের মৃত জহিরুল আলমের ছেলে ইব্রাহিম খলিলের সঙ্গে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়। ১৫ দিন আগে স্বামীর সঙ্গে আশুলিয়ার পলাশবাড়ী নামাবাজার এলাকার আব্দুর রহিমের মালিকানাধীন বাড়িতে ওঠেন নুসরাত।
বাড়ির তত্ত্বাবধায়ক মো. ফারুক বলেন, ‘নুসরাতের স্বামী প্রায় ছয় মাস আগে আমাদের বাড়িতে বাসা ভাড়া নেয়। এরপর ১৫ দিন আগে তিনি তাঁর স্ত্রী নিয়ে আসেন। বিকেলে মেয়েটা ছাদ থেকে পড়ে গেলে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাবিব ক্লিনিকে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়।’
নিহতের স্বামী ইব্রাহিম খলিল বলেন, ‘আমার সঙ্গে স্ত্রীর কোনো ঝামেলা নেই। ঘটনার সময় বাসায় ছিলাম না। কীভাবে এই ঘটনা ঘটল আমি কিছুই বুঝতে পারছি না।’
নুসরাতের মৃত্যুর বিষয়ে তাঁর পরিবারের সদস্যরা কোনো মন্তব্য করতে রাজি হননি।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে