
দীর্ঘ দেড় বছর পর আবারও ফরিদপুরে অসহায় মানুষের পাশে দাঁড়াতে ছুটে এলেন জাপানি ব্যবসায়ী তামিকো মিজোয়ই। স্থানীয় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের প্রতি তাঁর ভালোবাসা এবং সহমর্মিতার নজির আগেও দেখা গেছে। এবারও তিনি নিজ হাতে টাকা, চাল, ডাল ও তেল বিতরণ করেন।
আজ বুধবার বেলা ১১টার দিকে ফরিদপুর জেলা সদরের কানাইপুর ইউনিয়নের পুরদিয়া আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসা মাঠে অকো-টেক্স গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সাজিদ-সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বয়স্ক ও বিধবা ত্রৈমাসিক ভাতা বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জাপানিজ সাপোর্ট সিস্টেম কো-অপারেটিভের কর্ণধার মিস তামিকো মিজোয়ই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অকো-টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান।
জেলা সদরের কানাইপুর, কৈজুরী, কৃষ্ণনগর, চাঁদপুর এবং সালথা উপজেলার আটঘর ও গট্টি ইউনিয়নের মোট ৩১২ জন উপকারভোগীর মধ্যে ৫০০ টাকা, ২৫ কেজি চাল, ২ কেজি তেল ও ২ কেজি ডাল বিতরণ করা হয়।
বিতরণকালে মঞ্চ থেকে নেমে উপকারভোগীদের মধ্যে ছুটে যান তামিকো মিজোয়ই। তিনি নিজ হাতে তাঁদের মধ্যে সহায়তা তুলে দেন। অনেকে স্নেহভরে তাঁর মাথায় হাত বুলিয়ে দেন। অসহায় মানুষের স্নেহ-ভালোবাসায় তিনি আপ্লুত হয়ে পড়েন।
অনুষ্ঠানে তামিকো মিজোয়ই বলেন, ইঞ্জিনিয়ার সোবহানের জনসেবামূলক কাজ দেখে অনুপ্রাণিত হয়ে তিনি জাপানে ‘সোবহান একাডেমি’ প্রতিষ্ঠা করেছেন এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশে একটি জাপানি স্কুল চালুর অনুরোধ জানান এবং এর মাধ্যমে শিক্ষার্থী ও কর্মী ভিসায় দক্ষ জনশক্তি নেওয়ার পরিকল্পনার কথা জানান। প্রতিবছর বাংলাদেশ থেকে বিপুল কর্মী নেওয়া হবে বলেও উল্লেখ করেন।
এ সময় ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বলেন, ‘জাপান ও সিঙ্গাপুরের মতো দেশগুলো কম জমি নিয়ে উন্নত হতে পারলে আমরা কেন পারব না? যাঁরা ভবিষ্যতে দেশ পরিচালনা করবেন, তাঁদের কাছে জনগণের ভাগ্যোন্নয়নের রাজনীতি দেখতে চাই। এত দিন ধরে জনগণকে বঞ্চিত করার রাজনীতি চলছিল, আমরা এর পরিবর্তন চাই।’
আব্দুস সোবহান আরও বলেন, ‘রমজানে রোজা রাখার মাধ্যমে অহংকার, হিংসা, লোভ-লালসা পরিহার করা উচিত। আমাদের মনে সৃষ্টির সেবা করার মানসিকতা থাকতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিঙ্গাপুরের নাগরিক ও আলেয়া অ্যান্ড হাঙ্ক ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা। এ সময় তাঁর বৃদ্ধা মা জহুরা বেগমসহ অতিথিরা উপস্থিত ছিলেন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে