প্রতিবারের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে ঢাকা স্কুল অব ইকোনমিকসের উদ্যোক্তা অর্থনীতিবিদ ক্লাব। গত রোববার (২৬ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের স্মরণে সেমিনারটির আয়োজন করা হয়।
সেমিনারে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃঢ় নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের সৃষ্টি হয়েছে, যার শুরুটা হয়েছিল ভাষা আন্দোলন থেকে। এ সময় বাংলা অভিধান সংশোধনের সুপারিশও করেন তারা।
অনুষ্ঠানে বক্তারা প্রয়াত অধ্যাপক মোবাশ্বের আলীকে স্বাধীনতা পদক দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করেন। তিনি একজন গবেষক, সাহিত্য সমালোচক এবং বঙ্গবন্ধুর সহকর্মী ছিলেন। জীবনকালে গুরুত্বপূর্ণ ৪৩টি বই লিখেছেন। সাহিত্যে অবদানের জন্য মরণোত্তর তিনি ভারত থেকে এমটিসি পুরস্কার পেয়েছেন। পাকিস্তান আমলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন। অধ্যাপক মোবাশ্বের আলী স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটি হলের নামকরণের প্রস্তাবও দেন বক্তারা।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইউনিভার্সিটি অব হিউসটান ডাউনটাউন-এর অর্থনীতির অধ্যাপক ড. আনিসুল এম. ইসলাম। এ সময় তিনি অধ্যাপক মোবাশ্বের আলী উপর গবেষণা গ্রন্থের জন্য ড. ইয়াসমিন আরা লেখার প্রশংসা করেন।
অনুষ্ঠানে সম্মানিত আলোচক ছিলেন অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস এবং অধ্যাপক ড. নুরুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড মোয়াজ্জেম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেড অব অ্যাডমিন, ডেভেলপমেন্ট অ্যান্ড একাডেমিক অ্যাফেয়ার্স শেখ একরামুল কবির, ঢাকা স্কুল অব ইকোনমিকস।
সেশনে সভাপতিত্ব করেন ঢাকা স্কুল অব ইকোনমিকসের সহকারী অধ্যাপক ডা. সারা তাসনিম। অন্যদের মধ্যে বক্তব্য দেন অর্থনীতিবিদ ও আইটি বিশেষজ্ঞ, উদ্যোক্তা বিশেষজ্ঞ অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী, সহকারী অধ্যাপক রেহানা পারভিন, মো. জামাল হোসেন, সভাপতি উদ্যোক্তা অর্থনীতিবিদ ক্লাব এবং পরিচালক (প্রশাসন), বাস্টবের প্রভাষক শামিম আহমেদ।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৭ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৫ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪২ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে