আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫০টি থানায় ডিএমপির ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করে। গুরুত্বপূর্ণ স্থানে ৭১টি পুলিশি চেকপোস্টসহ সিটিটিসি, এটিইউ, এপিবিএন ও র্যাবের টহল টিম দায়িত্ব পালন করে।
আজ বুধবার বিকেলে এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তালেবুর রহমান বলেন, জননিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে রাজধানীতে পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ২৪ ঘণ্টায় ৫০টি থানা এলাকায় ডিএমপির ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করে। মহানগর এলাকার নিরাপত্তা বাড়ানোর জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডিএমপির ৭১টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৯৭ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছে ১৪ জন ডাকাত, ১২ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, তিনজন চাঁদাবাজ, ১২ জন চোর, ৯ মাদক কারবারি, ৩১ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধী।
অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত দেশীয় অস্ত্র, তিনটি মোবাইল ফোন, একটি ব্লুটুথ, পাঁচটি বাল্ব, ১০টি লোহার নাট, একটি প্লায়ার্স ও একটি সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়। এ ছাড়া উদ্ধার মাদকের মধ্যে রয়েছে ১১৬টি ইয়াবা, ২ গ্রাম হেরোইন ও ১ কেজি ৫২৫ গ্রাম গাঁজা। এ সময় বিভিন্ন থানায় ৫৫টি মামলা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান ডিসি তালেবুর রহমান।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে