
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারের নিচে থেকে অজ্ঞাতপরিচয় নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার রামেরখোলা এলাকায় ফ্লাইওভারের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
সিরাজদিখান থানার উপপরিদর্শক (এসআই) মো. নোমান সিদ্দিকি আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ২৫-৩০ বছর বয়সী ওই নারীর শরীরে পোশাক ছিল না। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কয়েক দিন আগে তাঁকে হত্যা করে লাশ এখানে ফেলে গেছে।
এসআই নোমান সিদ্দিকি আরও বলেন, লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এরপর এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৪ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে