ফরিদপুরে সরকারি চাল পাচারের সময় ২০ মেট্রিকটন চালসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় ট্রাকের চালক ও সহযোগীকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে ফরিদপুর সদরের কানাইপুরের করিমপুর এলাকা থেকে চালসহ ট্রাকটি জব্দ করে কোতোয়ালি থানা-পুলিশ।
আটক চালকের নাম শেখ জাফর। তিনি জেলা সদরের বাখুন্ডা এলাকার শেখ জালালের ছেলে। তাঁর সহযোগী সুমন চোকদার সদরের পশরা এলাকার সাদেক চোকদারের ছেলে।
ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান এ নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ‘ফরিদপুরের সদরপুর উপজেলা সরকারি খাদ্য গুদাম থেকে ট্রাকে সরকারি চাল পাচারে তাদের আটক করা হয়েছে। এ সময় একটি ট্রাকসহ ২০ মেট্রিক টন চাল জব্দ করা হয়েছে। পরবর্তীতে ট্রাক, চাল ও আটকদের সদরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।’
এ ব্যাপারে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘ট্রাকের চালসহ আটক দুজনকে থানায় আনা হয়েছে। তাদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানান যাবে।’
ফরিদপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফরহাদ খন্দকার বলেন, ‘এটা আমাদের চাল না। জিআর খাতের চাল। যেটা সদরপুর খাদ্য গুদাম থেকে রিকুইজিশন সাপেক্ষে চালগুলো দেওয়া হয়েছিল। হয়তো কয়েকজনের চাল এক সঙ্গে করে ট্রাকে নিচ্ছিলেন। তবে এ ব্যাপারে আরও বিস্তারিত খোঁজ নিয়ে দেখব।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে