
বৈদ্যুতিক ত্রুটির কারণে রাজধানীর মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) একটি সূত্র জানিয়েছে, আজ শনিবার বিকেল ৫টার পর থেকে এই সমস্যা দেখা দিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬)-এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী আজকের পত্রিকাকে জানান, মেট্রোরেল চলাচল এই মুহূর্তে বন্ধ আছে। তিনি বলেন, ‘ওভারহেড ক্যাটেনারি সিস্টেম, অর্থাৎ মেট্রো ট্রেনের ওপরে যে বিদ্যুতের লাইন থাকে, সেই ওভারহেড ক্যাটেনারি সিস্টেম কোনো এক জায়গায় ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। আর সেজন্যই মেট্রো চলাচল বন্ধ রয়েছে।’
আহসান উল্লাহ শরিফী আরও জানান, এই ত্রুটি সারানোর চেষ্টা চলছে, তবে কখন মেট্রোরেল আবার চালু হবে, সে বিষয়ে এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এদিকে হঠাৎ করে মেট্রো চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এই রুটে যাতায়াতকারী যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে