বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, জনগণ এখন আওয়ামী লীগকেও চায় না। বিএনপিকেও চায় না। তারা চায় সুষ্ঠু নির্বাচন। তাই সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন, ভালো হবে।
আজ বুধবার বিকেলে টাঙ্গাইলের ঘাটাইলে মাকড়াই দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কাদের সিদ্দিকী সরকারের উদ্দেশ্য এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, ‘আগামী নির্বাচনে ২০১৮ সালের মতো আর কেউ সিল মারতে পারবেন না। আজ আওয়ামী লীগের নেতারা আমাকে চিনতে পারেন না। গালাগালি করেন। আমরা প্রতিবাদ না করলে আপনাদের অস্তিত্ব থাকত না। আজকে যে আওয়ামী লীগ বেঁচে আছে তা আমাদের জন্য বেঁচে আছে। বঙ্গবন্ধু মারা যাওয়ার সময় আপনারা আওয়ামী লীগে ছিলে না। বঙ্গবন্ধুকে হত্যার প্রতিবাদে ঘাটাইল, ভুয়াপুর, গোপালপুরসহ বহু জায়গায় আমি অস্ত্র হাতে ঘুরেছি। সবার আগে দেখেছি আওয়ামী লীগের লোকেরা পালিয়েছে। যারা বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে চেয়েছিল তারা এখন বড় আওয়ামী লীগ নেতা।’
১৯৭১ সালের ১৬ আগস্ট বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীরউত্তম) মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের মাকড়াই নামক স্থানে গুলিবিদ্ধ হন। একই স্থানে হাতেম আলী নামে একজন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। সেই থেকে এই দিনকে ‘মাকড়াই দিবস’ হিসেবে পালন করা হয়।
কৃষক শ্রমিক জনতা লীগ ঘাটাইল উপজেলা শাখার সভাপতি আ. হালিম সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য দেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার (বীরপ্রতীক), সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল জেলার সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা বদিউর রহমান বদি ও ঘাটাইল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আতিক হাবিব প্রমুখ।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২৮ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
৪৪ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে