
নান্দাইল উপজেলা জিয়া হলরুমে ভবনে দীর্ঘ ১০ পর ব্যানার টানিয়েছে নান্দাইল পৌর ও কলেজ ছাত্রদল। আজ বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার সময় নান্দাইল উপজেলা জিয়া হল ভবনের সামনে ব্যানার লাগানো হয়। নান্দাইল পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম মিন্টুর নেতৃত্বে পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে ব্যানার টানানো হয়।
জানা গেছে, ২০১৪ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে নান্দাইল উপজেলা জিয়া হলের ব্যানার মুছে দেয় দলীয় লোকজন। দীর্ঘদিন ব্যানারবিহীন ছিল জিয়া হল। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে জিয়া হলের ভবনে ব্যানার লাগান।
এ সময় উপস্থিত ছিলেন নান্দাইল পৌর ছাত্রদলের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি আফরাঈন রহমান প্রান্ত, চণ্ডীপাশা ইউনিয়ন ছাত্রদল নেতা এমদাদুল হক মিলন, সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজ ছাত্রদল নেতা খালেজ পারভেজ, পৌর ছাত্রদল নেতা শাকিল আহমেদ, মো. সজীব মিয়াসহ প্রমুখ।
নান্দাইল পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মিন্টু বলেন, আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার শহীদ জিয়াউর রহমানের আদর্শ মুছে দিতে চেয়েছিল। জিয়া পরিবারের সকল কিছু মুছে দিতে পরিকল্পনা করেছিল তবুও পারেনি। এ দেশের মুক্তিকামী জনতার হৃদয় থেকে জিয়ার নাম মুছে দিতে পারেনি। ফ্যাসিস্টদের মুছে দেওয়ার ১০ বছর পর জিয়া হলে ব্যানার লাগাতে পেরেছি।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে