রাজধানীর শ্যামপুরের দোলাইরপাড়ে একটি মাঠে ছুরিকাঘাতে নয়ন ইসলাম (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে পোস্তগোলা এলাকার একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।
আজ রোববার বেলা আড়াইটার দিকে রাজধানীর শ্যামপুরের দোলাইরপাড় বস্তিভিটা বালুর মাঠে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে তার দুই বন্ধু ও পরিবারের লোকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সোয়া ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
নিহত নয়ন মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার ঝামা গ্রামের কামরুল ইসলামের ছেলে। তিন ভাইয়ের মধ্যে নয়ন ছিল বড়। বর্তমানে পরিবারের সঙ্গে ধোলাইরপাড় মুন্সিবাড়ীর পাইপরাস্তা এলাকায় একটি বাসায় ভাড়া থাকত।
হাসপাতালে নিয়ে আসা সিরাজুল ইসলাম হাসিব বলেন, ‘বেলা আড়াইটার দিকে দোলাইরপাড় বস্তিভিটা বালুর মাঠে নয়নকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে দ্রুত তাকে স্থানীয় ডেলটা কেয়ার হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিকেলে আনা হলে তার মৃত্যু হয়।’
কে বা কারা কী কারণে নয়নকে ছুরিকাঘাত করেছে, তা জানাতে পারেনি হাসপাতালে নিয়ে আসা নিহত নয়নের স্বজনেরা।
নিহত নয়নের বাবা কামরুল ইসলাম বলেন, ‘নয়ন পোস্তগোলা আর কে চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিল। সে আজকে স্কুলে যায়নি। তার বন্ধুদের মাধ্যমে সংবাদ পাই, বালুর মাঠে কে বা কারা নয়নকে ছুরি মেরেছে। পরে হাসপাতালে নিয়ে এলে মারা যায়।’
শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম বলেন, ‘একটা হত্যাকাণ্ডের ঘটনা শুনেছি। ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানার চেষ্টা চলছে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে