দোহারে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন রোমান নামে (১৯) এক যুবক। দোহার উপজেলার পৌরসভার দক্ষিণ ইউসুফপুর গ্রামে রডের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। নিহত রোমান দক্ষিণ ইউসুফপুর গ্রামের মুনসের ব্যাপারীর ছেলে।
আজ মঙ্গলবার দোহার থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ থানায় নিয়ে যায়। গতকাল সোমবার রাত সাড়ে ১০টায় রোমানদের নিজ বাড়ির নির্মাণাধীন ভবনে সিঁড়ির রডের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্বজনেরা। পরে স্বজনেরা তাঁর মরদেহ নামিয়েছে বলে জানা গেছে।
জানা যায়, গতকাল সোমবার রাত ৯টার দিকে তার নিজ ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেয়। সেখানে লেখা ছিল, ‘হারিয়ে যাচ্ছি যদি ভুল করে থাকি, মাফ করে দিয়ো। প্রিয়জন বলতে কেউ নেই #সবকিছুর সমাধান আত্মহত্যা। থাকতে কেউই বোঝে না, হারিয়ে গেলে সবাই খোঁজে।’
রোমানের প্রতিবেশীরা বলছে, ঢাকায় একটি ওয়েল্ডিংয়ের দোকানে চাকরি করতেন রোমান। এক সপ্তাহ আগে রোমান ইউসুফপুরে তাঁর বাসায় আসে। তবে, তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। প্রেমঘটিত বিষয় নিয়ে এই আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে।
নিহত রোমানের মা জানায়, ‘রাত ১০টার পরে রোমানকে কল দেই। ফোন না ধরায় কয়েকবার কল দিতেই নির্মাণাধীন ভবন থেকে রিংটোনের আওয়াজ আসে। কাছে গিয়ে দেখি, রোমান বিল্ডিংয়ের রডের সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় ঝুলে আছে।’
এ বিষয়ে দোহার থানার তদন্ত কর্মকর্তা কামরুজ্জামান বলেন, ‘লাশের সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকায় মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে