নরসিংদীর মাধবদী থানার আমদিয়ায় সিফাত হোসেন (১৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে আমদিয়া ইউনিয়নের ভূইয়ম গ্রামের রাস্তার পাশের একটি গাছ থেকে ওই তার মরদেহ উদ্ধার করা হয়। সিফাত হোসেন ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের মামী শাহনাজ বেগম জানান, ‘আজ মঙ্গলবার ভোরে ফজরের নামাজের পর সিফাত বাড়ি থেকে হাঁটতে বের হয়। সকাল সাড়ে ৬টার দিকে বাড়ির অদূরের একটি আম গাছে ঝুলন্ত অবস্থায় সিফাতকে দেখতে পাওয়া যায়।’
সিফাতের মামা আক্তার হোসেন জানান, ‘সিফাত তিন মাস হয় পাকিজা টেক্সটাইল মিলে শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। এটি হত্যা না কী আত্মহত্যা সেটিও সুস্পষ্ট নয়।’
এ নিয়ে জানতে চাইলে মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) মুরাদ হোসেন বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
২ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে