গাজীপুরের শ্রীপুরে আরজিনা আক্তার নামে (১৫) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া যায়।
আজ সোমবার সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের আজুগিরচালা গ্রামের ঢংপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ওই স্কুলছাত্রী উপজেলার গাজীপুর ইউনিয়নের আজুগিরচালা গ্রামের বাদল মিয়ার মেয়ে। সে স্থানীয় ধনুয়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।
গাজীপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মো. মিজানুর রহমান বাচ্চু বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশকে বিষয়টি জানিয়েছি। আত্মহত্যার কারণ জানতে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। স্বজনেরা আত্মহত্যার কারণ জানাতে পারেনি। মরদেহর পাশে একটি চিরকুট পাওয়া গেছে।’
ধনুয়া উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হেলিম বলেন, ‘সে খুবই মেধাবী ছাত্রী ছিল। তার শ্রেণি রোল নম্বর দ্বিতীয়। স্কুলে উপস্থিতি ভালো ছিল। আজ সকালে তার স্বজনেরা আমাকে ফোন করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কী কারণে সে আত্মহত্যা করছে সে বিষয়ে কিছু বলেনি।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ জামান বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। তাতে লেখা রয়েছে, ‘‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমার মনের কষ্ট নিয়ে আমি আত্মহত্যা করেছি। আমাকে সবাই মাফ করবেন।’’
ওসি আরও বলেন, এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ ঘণ্টা আগে