রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী হকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আজ শুক্রবার বিকেলে এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক যুবকের নাম আবুল খায়ের (২৮)। তাঁর বাড়ি কালুখালী উপজেলার মাজবাড়ি গ্রামে।
আটকের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন রাজবাড়ীর পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ। তিনি বলেন, ‘একটি লিখিত অভিযোগ পেয়েছি। এরই মধ্যে এক যুবককে আটকও করা হয়েছে। এ বিষয়ে তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী হক বলেন, ‘আজ সকালে কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের গ্রামের বাড়ি থেকে রাজবাড়ী শহরে যাচ্ছিলাম। পথে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজার এলাকায় পৌঁছালে একটি ট্রাক গাড়ির গতিরোধ করে। সে সময় কয়েকজন সন্ত্রাসী গাড়ির দরজা খোলার চেষ্টা করেন। দরজা খুলতে না পারায় গাড়ির ওপরে হকিস্টিক দিয়ে আঘাত করতে থাকেন। এতে গাড়ির সামনের অংশের গ্লাস ভেঙে যায় ও দরজার একপাশ ক্ষতিগ্রস্ত হয়।’
স্বতন্ত্র প্রার্থী আরও বলেন, ‘এই হামলার সঙ্গে জড়িত রয়েছেন আবুল খায়ের, সোহেল মোল্লা, রাসেল মোল্লা, জিল্লু, কামরুল, আরজু, নাথু মেম্বার, শামীমসহ ১০ থেকে ১২ জন। পরে স্থানীয় লোকজন এলে হামলাকারীরা পালিয়ে যান।’
ঘটনার পর পরই বালিয়াকান্দি থানা-পুলিশের কাছে মৌখিক অভিযোগ দেন বলে জানান নুরে আলম সিদ্দিকী। তিনি বলেন, ‘পরে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করি। এই হামলার সঙ্গে জড়িত অন্যদেরকে অনতিবিলম্বে আটক করা না হলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।’
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী হকের ওপর হামলার বিষয়ে আজ সকালে একটি মৌখিক অভিযোগ পাই। অভিযোগের পরিপ্রেক্ষিতে এক যুবককে আটক করা হয়েছে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে